ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সীমান্তে উত্তেজনা: বাংলাদেশে ঢুকে ড্রোন উড়ালো বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে পাঁচটি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ভারতের কাকদোড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এসব ড্রোন উড়ানো হয়।
স্থানীয়রা জানান, ড্রোনগুলো বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে টহল দেয়। এমনকি বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপর দিয়েও ড্রোন ওড়ানো হয়।
রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে কয়েকটি ড্রোন আকাশে দেখা যায়, যা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তিনি বলেন, এর আগে ২৭ মে ১৪ জন ভারতীয় নাগরিক পুশইন করার পর থেকেই বিএসএফের তৎপরতা বেড়েছে।
সেই ঘটনার পর ২৭ মে রাতে সাহেবের আলগা সীমান্তেও তিনটি ড্রোন উড়িয়েছে বিএসএফ। তিনদিনের ব্যবধানে আবারও পাঁচটি ড্রোন একসঙ্গে ওড়ানোর ঘটনায় সীমান্তজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
বিষয়টি জানতে বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে চেয়েছি, তারা কেন এমন করেছে। এটি সীমান্ত আইন লঙ্ঘনের শামিল, এর ব্যাখ্যা আমরা চাইছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী