ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিএনপিকে যুমনায় ডাকলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২ জুন বিএনপিকে আলোচনার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদলের এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আনুষ্ঠানিকতার ঘাটতি নেই তবে কার্যকর পদক্ষেপ নেই বললেই চলে।"
সরকার সংস্কারের নামে লোক দেখানো উদ্যোগ নিচ্ছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন করতে হবে—এটাই জনগণের দাবির প্রতিফলন। নির্বাচন পিছিয়ে দেওয়ার যৌক্তিক কোনো কারণ থাকলে সরকারকে তা প্রকাশ্যে আনতে হবে।"
তিনি আরও বলেন, “যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও বিদেশি শক্তির এজেন্ট বলে অপপ্রচার চালাচ্ছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান হিসেবে আজ এক শ্রেণি এসব অপবাদ দিচ্ছে।”
তিনি অভিযোগ করেন, "ফ্যাসিবাদী ষড়যন্ত্রের মাধ্যমে একটি গোষ্ঠী জাতির মধ্যে বিভাজন তৈরি করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর