ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
রোববার শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল : চিফ প্রসিকিউটর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মামলার বিচারে দৃশ্যমান অগ্রগতি হবে এবং বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে “গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর” শীর্ষক এ সভার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন ‘অধিকার’।
চিফ প্রসিকিউটর জানান, বিচার কার্যক্রম পুরোদমে চলছে। তবে তদন্ত শেষ করতে যৌক্তিক সময় প্রয়োজন। তিনি জানান, ইতোমধ্যে ১০ থেকে ১৫টি গুরুত্বপূর্ণ গুম সংক্রান্ত ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যে সেসব ঘটনার প্রতিবেদন পাওয়া যাবে।
তাজুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের ঘটনায় অপরাধের কাঠামো এবং সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে কিছু বাধা রয়েছে যা কাটিয়ে ওঠার জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন।
তিনি আশ্বস্ত করেন, বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং বিচারপ্রক্রিয়ায় যেন কোনো অনিয়ম না হয় সে বিষয়ে তাঁরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- ঢাবি আইবিএর এক্সিকিউটিভ এমবিএতে ভর্তি শুরু, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর