ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকারকে শেষবারের মতো হুঁশিয়ারি ইশরাকের
উচ্চ আদালতের রায় মেনে নিয়ে অবিলম্বে শপথ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন হোসেন। সরকারের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে উচ্চ আদালতের রায় মেনে নিয়ে শপথ আয়োজনের ব্যবস্থা করুন। আর এটি আপনাদের (অন্তর্বর্তী সরকারে) শেষবারের মতো আহ্বান।’
আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের প্রতি তিনি এই আহ্বান জানান।
এ সময় ইশরাক হোসেন বলেন, “আদালতের রায় পাওয়ার পরও সরকারের কিছু উপদেষ্টা আমার ওপর বৈষম্যমূলক আচরণ করছেন। তাদের নিরপেক্ষতা ক্ষুন্ন হয়েছে। অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করে শপথ আয়োজন করতে হবে স্থানীয় সরকার বিভাগকে। অন্যথায় উচ্চ আদালতে আদালত অবমাননার বিচার চাওয়া হবে।”
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সরকারকে শেষবারের মতো আহ্বান জানাই। অবিলম্বে শপথ আয়োজন করুন, অনথ্যায় নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করা হবে।’
এর আগে নগর ভবনে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে সশরীরে উপস্থিত হন ইশরাক হোসেন। এ সময় আন্দলোনকারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ‘ইশরাক হোসেনের আগমন, শুভেচ্ছায় বরণ’, ‘নগর পিতা ইশরাক ভাইকে লাল গোলাপে অভিনন্দন’সহ বিভিন্ন স্লোগানে মুখর ছিল নগর ভবন প্রাঙ্গণ। লাল গালিচা পেতে উষ্ণ শুভেচ্ছায় তাকে বরণ করে নেন ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬