ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদের আগেই শিক্ষকদের জন্য বড় ঘোষণা
ঈদুল আজহার আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে আশার আলো। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৯ মে) ঈদ উপলক্ষে উৎসব ভাতার (বোনাস) সরকারি আদেশ (জিও) জারি হতে পারে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের কর্মকর্তারা জানান, জিও জারির পর তা দ্রুত আইবাস++ (iBAS++) সফটওয়্যারে পাঠানো হবে এবং এরপরই ব্যাংক হয়ে শিক্ষকদের অ্যাকাউন্টে বোনাস পাঠানোর কার্যক্রম শুরু হবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষকরা তাদের অ্যাকাউন্টে এই বোনাস পেয়ে যাবেন।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৬ মে একটি সম্মতিপত্র জারি করে উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার অনুমোদন দেয়। অর্থাৎ এবার শিক্ষকরা পাবেন তাদের এক মাসের মূল বেতনের অর্ধেক পরিমাণ উৎসব ভাতা যা এতদিন ছিল মাত্র এক-চতুর্থাংশ।
শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। কর্মচারীরা আগের মতোই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পেয়ে যাবেন।
সম্মতিপত্রে বলা হয়েছে, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হলো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল