ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে’র প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে (DUAAUK)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ২৮ মে (বুধবার) যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের সঙ্গে বাংলাদেশ হাই কমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপ হাই কমিশনার জনাব মোহাম্মদ হাজরাত আলী খান উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র ট্রাস্টি কমিটির সভাপতি জনাব আধির রঞ্জন দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ খালেদ মিল্লাত, যুগ্ম সম্পাদক জনাব বুলবুল হাসান, যুগ্ম সম্পাদক ও ট্রাস্টি মিসেস মিনারা সুলতানা, সংস্কৃতি সম্পাদক ও ট্রাস্টি মিসেস শামীমা বেগম মিতা, যুগ্ম কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট নার্গিস শাহেদা এবং ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী।
সাক্ষাৎকালে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে প্রতিনিধি দল DUAA Bangladesh-এর স্বীকৃতির আনুষ্ঠানিক প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট নথিপত্র এবং বর্তমান নির্বাহী কমিটির তালিকা হাই কমিশনারের নিকট হস্তান্তর করেন। আলোচনায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
প্রতিনিধিরা হাই কমিশনের সঙ্গে নিবিড় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন এবং অনুরোধ জানান, হাই কমিশনের আয়োজিত জাতীয় দিবস ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হোক। পাশাপাশি সংগঠনটির আসন্ন দশম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য সাংগঠনিক অনুষ্ঠানে হাই কমিশনারকে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
হাই কমিশনার আবিদা ইসলাম প্রস্তাবসমূহ আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-কে একটি যৌথ কার্যক্রমের প্রস্তাবনা পেশ করার জন্য আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)