ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতকে সংলাপের আহ্বান শেহবাজের
কাশ্মির সংকট, পানিবণ্টন ও সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পূর্ব ইউরোপের দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি নয়াদিল্লিকে এই আহ্বান জানান।
শেহবাজ বলেন, “আমরা এ অঞ্চলে শান্তি চাই। বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে যেসব ইস্যু সংকট তৈরি করছে, সেগুলোর সমাধান জরুরি। বিশেষভাবে কাশ্মির নিয়ে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের রেজোল্যুশনে যে প্রস্তাব এসেছে, তাতে জম্মু-কাশ্মিরের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে বলে বলা হয়েছে। আমরা সেই বিষয়টিই আলোচনার মাধ্যমে তুলে ধরতে চাই।”
সন্ত্রাসবাদ বিষয়ে ভারতের উদ্বেগ স্বীকার করে তিনি বলেন, “ভারত যদি সত্যিকারের সন্ত্রাসবিরোধী অবস্থান নেয়, তবে পাকিস্তান অকপটভাবে সহযোগিতা করতে প্রস্তুত। কারণ, গত কয়েক দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার হয়েছে। এতে আমাদের ৯০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ১৫ হাজার কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে।”
সম্প্রতি জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাও দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করেছে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গিগোষ্ঠী, যাদের সঙ্গে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের লস্কর-ই-তৈয়বার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি ভারতের।
সূত্র: ডন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত