ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ জন
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বয়ে লিবিয়ার বেনগাজি ও পার্শ্ববর্তী এলাকা থেকে ১৫০ জন অনিয়মিত বাংলাদেশিকে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার (২৮ মে) তাদের চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে পৌঁছানোর পর মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা অপহরণ, জিম্মি এবং নির্যাতনের শিকার হন।
বিমানবন্দরে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এ ধরনের বিপজ্জনক ও অবৈধ পথে বিদেশ যাত্রার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, তা সকলের উপলব্ধি করা জরুরি। ভবিষ্যতে যেন কেউ এই পথে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ