ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঈদে কেউ পাচ্ছে ২৫ দিনের ছুটি, কেউবা মাত্র ১০ দিন
আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাচ্ছে। তবে ছুটির মেয়াদ প্রতিষ্ঠানভেদে ভিন্ন। কোথাও ২৫ দিনের ছুটি আবার কোথাও মাত্র ১০ দিনের সংক্ষিপ্ত ছুটি মিলছে।
২০২৫ শিক্ষাবর্ষের সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা যায় মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা সবচেয়ে বেশি ছুটির সুযোগ পাচ্ছেন। অন্যদিকে সরকারি ও বেসরকারি কলেজে ছুটি সবচেয়ে কম।
প্রাথমিক বিদ্যালয়ে ২১ দিনের ছুটি
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং ক্লাস শুরু হবে ২৩ জুন। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি উপভোগ করবেন।
মাধ্যমিক স্তরে ছুটি ২৩ দিন
মাধ্যমিক স্তরের ছুটি শুরু হবে ১ জুন এবং চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। ফলে মোট ছুটি দাঁড়াচ্ছে ২৩ দিন।
কলেজে মাত্র ১০ দিনের ছুটি
সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। এখানে শুধুমাত্র ঈদের ছুটি রয়েছে, গ্রীষ্মকালীন ছুটি রাখা হয়নি। তাই কলেজ পর্যায়ে মোট ছুটি মাত্র ১০ দিন।
মাদরাসায় সর্বোচ্চ ২৫ দিনের ছুটি
সরকারি আলিয়া মাদরাসাসহ সব ধরনের মাদরাসায় ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। এভাবে মাদরাসার শিক্ষার্থীরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ দিনের ছুটি।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিনের ছুটি
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোর ছুটি শুরু হচ্ছে ১ জুন এবং চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু হবে ২২ জুন। এতে ছুটির মোট সময় দাঁড়াচ্ছে ২১ দিন।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এসব ছুটির সময় নির্ধারিত হয়েছে। যদিও ছুটির সময়সূচিতে স্তরভেদে ভিন্নতা রয়েছে তবে লক্ষ্য একটাই—সব শিক্ষার্থী ও শিক্ষক যেন ঈদের আনন্দ ও ছুটির স্বস্তি একসঙ্গে উপভোগ করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)