ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
২১০ হজযাত্রীসহ বিমান বি-ধ্ব-স্তের বিষয়ে যা জানা গেল
মৌরিতানিয়ার ২১০ জন হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে—এ ধরনের খবর সম্পূর্ণ গুজব বলে ঘোষণা করেছে মৌরিতানিয়ার এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
২৭ মে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। তবে এয়ারলাইন্স নিশ্চিত করেছে সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন এবং কোনও ধরনের বিমান দুর্ঘটনা ঘটেনি।
বিভিন্ন মাধ্যমেই বলা হয়েছিল, সৌদি আরবগামী এই বিমানের সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে লোহিত সাগরের উপকূলে তা বিধ্বস্ত হয়েছে। কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেছে হজযাত্রীরা আল্লাহর রহমতে সুরক্ষিত রয়েছেন এবং হজ মৌসুমে তাদের কোনো ফ্লাইটেই দুর্ঘটনার খবর নেই।
এয়ারলাইন্সের পক্ষ থেকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। গুজব ছড়ানোর ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে।
সরকারি সূত্রও নিশ্চিত করেছে, লোহিত সাগরের উপকূলে বিমান বিধ্বস্ত হওয়ার খবর এবং ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
একটি ছড়ানো ভিডিওতে বিমানের ভিতর থেকে আতঙ্কিত যাত্রীদের চিৎকার এবং ‘আল্লাহু আকবার’ ধ্বনি শোনা যায়; তবে সেটিও ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে।
সুতরাং মৌরিতানিয়ার এই বিমান দুর্ঘটনার খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব ছাড়া কিছুই নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস