ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অবশেষে ঢাকায় ফাহমিদুলের আগমন, যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে
জাতীয় দলের আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আগামী ৩০ মে। সেই ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির রোম থেকে রওনা দিয়ে আজ সকাল ৮টায় ঢাকায় পৌঁছান তিনি।
ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের প্রটোকল কর্মকর্তা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ফাহমিদুলকে সরাসরি জাতীয় দলের নির্ধারিত টিম হোটেলে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, দলের অন্যান্য ডাক পাওয়া খেলোয়াড়রা আগামী পরশু ক্যাম্পে যোগ দেবেন। ফাহমিদুলই এবার প্রথম এসেছেন।
এর আগে মার্চ মাসের ফিফা উইন্ডোতে সৌদি আরব থেকে ঢাকায় ফেরা জাতীয় দলে জায়গা পাননি ফাহমিদুল। এই সিদ্ধান্তে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিরুদ্ধে উঠেছিল তীব্র সমালোচনা। এমনকি তার প্রতি সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, রাস্তায় বিক্ষোভও হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির কাছে ব্যাখ্যা চান।
জানা গেছে, সৌদি আরবে ক্যাম্প চলাকালীন ফাহমিদুল প্রায় এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছিলেন। কিন্তু তাকে ঢাকায় না আনা এবং চূড়ান্ত দলে না রাখায় বিস্ময় প্রকাশ করেন বাফুফের একাধিক কর্মকর্তা। এই নিয়ে জাতীয় দল কমিটির সভায় কোচ ক্যাবরেরাকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় কোচ তাকে আবারও দলে ডাকতে বাধ্য হন।
এবার ক্যাম্পে সরাসরি উপস্থিত হয়ে ফাহমিদুল তার সামর্থ্য দেখানোর সুযোগ পাবেন আর বাফুফে কর্মকর্তারাও তাকে কাছ থেকে মূল্যায়নের সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল