ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
নাগরিকত্ব নিয়ে জার্মানির দুঃসংবাদ
প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিল ইউরোপের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। তিন বছরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জার্মানি। আগামীকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে নাগরিকত্ব আইন সংশোধন সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট।
প্রস্তাবিত খসড়ায় উল্লেখ করা হয়েছে, তিন বছর জার্মানিতে বসবাস এবং উচ্চপর্যায়ের ভাষা দক্ষতার ভিত্তিতে নাগরিকত্ব লাভের যে দ্রুত প্রক্রিয়া রয়েছে তা বাতিল করা হবে।
মঙ্গলবার (২৭ মে) এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার বলেছেন, "এই ‘এক্সপ্রেস নাগরিকত্ব’ আমরা বন্ধ করবো। জার্মান নাগরিকত্ব একটা ইন্টিগ্রেশন পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে তারপর মেলে, একেবারে গোড়াতে নয়।"
তিনি আরও বলেন, "জার্মানিতে জীবনযাপনে অভ্যস্ত হওয়া ও এখানকার সমাজে মিশতে পারার জন্য তিন বছর যথেষ্ট কোনও সময় নয়।"
বর্তমান আইনি কাঠামো অনুযায়ী, সাধারণ পরিস্থিতিতে বিদেশি নাগরিকরা জার্মানিতে টানা পাঁচ বছর বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তবে এর আগে এই সময়সীমা ছিল আট বছর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ