ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রয়েল বিচ রিসোর্টের ঢাকা অফিস উদ্বোধন, ব্যবসায়িক স্বচ্ছতার অঙ্গীকার
কক্সবাজারের অন্যতম অভিজাত আবাসন ও পর্যটন প্রতিষ্ঠান রয়েল বিচ রিসোর্ট–এর ঢাকা সেলস অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে রাজধানীর পুরানা পল্টনের বায়তুল খায়ের ভবনের দ্বিতীয় তলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন রয়েল প্লানেট কোম্পানির পরিচালক মণ্ডলী।
উদ্বোধনী বক্তব্যে রিসোর্ট কর্তৃপক্ষ জানান, “রয়েল বিচ রিসোর্ট এখন নতুন আঙ্গিকে পরিচালিত হবে—সম্পূর্ণ অসামাজিক কার্যকলাপ মুক্ত, হালাল ও নৈতিক ব্যবসার পথে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আনোয়ার, ডাইরেক্টর (অপারেশন) মুহাম্মদ মোজাহিদুল ইসলাম, ডাইরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) আবুল আলা মোহাম্মদ ফারুক এবং পরিচালক মণ্ডলীর সদস্যগণ—মোহাম্মদ ছালামত উল্লাহ, শাহআলম চৌধুরী মিন্টু, মোহাম্মদ আলমগীর মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ মোশারেফ হোসেন, নির্বাহী পরিচালক, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল; জাকির হোসাইন ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, আকিদা বিল্ডার্স; তারেকুজ্জামান, ছাত্র প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার আয়োজনের মাধ্যমে নতুন অফিসের সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।
রয়েল বিচ রিসোর্ট তাদের এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন শিল্পে একটি স্বচ্ছ, নৈতিক ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে