ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
২০২৫-২৬ সালের সংসদ বাজেট অনুমোদন
জাতীয় সংসদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ সংক্রান্ত তথ্য একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সংসদ সচিবালয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সংসদের জন্য ৩৪৭ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছিল। তবে সংশোধিত বাজেটে এ ব্যয় অর্ধেকেরও বেশি কমে দাঁড়িয়েছে ১৫৪ কোটি ৪ লাখ ৫ হাজার টাকায়। সংসদ না থাকায় এ খাতে ব্যয় কমানো হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছাড়াও ভবিষ্যতের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরের জন্য ২৫৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট প্রস্তাবনা পাস করা হয়।
আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী