ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে অগ্ন্যুৎপাতের লাভা উঠে গেল ১০০ তলা উচ্চতায়
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত দেখা গেছে। রোববার (২৫ মে) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে লাভা এক হাজার ফুটেরও বেশি ওপরে উঠে যায় যা প্রায় ১০০ তলা ভবনের সমান উচ্চতা।
আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে অন্তত পাঁচ হাজার ফুট উঁচু পর্যন্ত একটি বিশাল গ্যাস ও ছাইয়ের মেঘ (প্লাম্প) নির্গত হয়। এই প্লাম্পের মধ্যে ছিল ছাই, আগ্নেয় শিলা এবং ‘পেলের চুল’ নামে পরিচিত সূক্ষ্ম আগ্নেয় কাচের তন্তু।
সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, এসব উপাদান মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আশপাশের বাসিন্দা ও পর্যটকদের জন্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
কিলাউয়া হাওয়াই দ্বীপের ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির একটি এবং এটি হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কে অবস্থিত। রাজধানী হনোলুলু থেকে এটি প্রায় ২০০ মাইল দূরে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে এটি নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত করছে যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত পর্যটক।
বিশেষজ্ঞরা বলছেন, কিলাউয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম এবং এর প্রতিটি অগ্ন্যুৎপাত বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি