ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু ভোটার তালিকা: বাদ দেওয়া হচ্ছে ছাত্রলীগ নেতাদের নাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১৭ জন নেতার নাম অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরের ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। তালিকায় আরও রয়েছেন এই অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ১২৮ জনের মধ্যে সাতজন এবং মামলার ২৭ আসামি, যাদের মধ্যে দুইজন বর্তমানে কারাগারে আছেন।
তবে চূড়ান্ত তালিকা থেকে এসব নেতাদের নাম বাদ দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে। সূত্র বলছে, খসড়া তালিকায় প্রায় সবাইকেই নেওয়া হয়েছে, সেভাবে যাচাই-বাছাই করা হয়নি। এছাড়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা থাকলে তাকেও বাদ দেওয়া হবে ভোটার তালিকা থেকে।
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের এক সদস্য বলেন, খসড়া ভোটার তালিকায় বহিষ্কৃত এবং অভিযুক্ত ছাত্রলীগের নেতাদের নাম থাকলেও চূড়ান্ত তালিকায় তাদের বাদ দেওয়া হয়েছে।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, খসড়া তালিকায় যেসব ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে তাদের চিহ্নিত করে আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি করছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)