ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
র্যাব বিলুপ্তির বিষয় নিয়ে আমরা ভাবছি না: ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, বাহিনীর বিলুপ্তি নিয়ে ভাবনার পরিবর্তে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। র্যাব বিলুপ্ত হবে কি না, সে বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ারভুক্ত।
সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে এক অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র্যাব বিলুপ্তির আলোচনা প্রসঙ্গে ডিজি বলেন, "আমরা এই মুহূর্তে ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা এবং অপহরণের মতো অপরাধগুলো কীভাবে দমন করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায়, তা নিয়ে ব্যস্ত আছি। অপরাধীদের গ্রেপ্তারের বিষয়টিতেই আমরা সর্বাধিক মনোযোগ দিচ্ছি। সুতরাং, র্যাব বিলুপ্তির বিষয়টি নিয়ে আমরা ভাবছি না, এটি সরকার দেখবে।"
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সরকার বা নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, তা পালনের জন্য র্যাব সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ৫ আগস্টের পর থেকে র্যাবের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশে যেকোনো বড় অপরাধ সংঘটিত হলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে কাজ করছি।"
তিনি সাম্প্রতিক কিছু সফলতার কথা তুলে ধরে বলেন, "আমরা মিটফোর্ডের ব্যবসায়ী হত্যায় জড়িত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছি। গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় আমরাই প্রথম আসামি গ্রেপ্তার করি এবং পরে পুলিশসহ যৌথ অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সম্প্রতি একটি আট টুকরোর ক্লুলেস মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করে স্বল্পতম সময়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।"
এ কে এম শহিদুর রহমান আরও বলেন, "কক্সবাজার এলাকায় মাদকবিরোধী ব্যাপক অভিযানে বিপুল সংখ্যক ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে প্রস্তুত থেকে কাজ করে যাচ্ছি।"
নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমি মনে করি পরিস্থিতি দিন দিন ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ তা করতে সক্ষম হবো।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি