ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
৩৯ হাজার শিক্ষার্থীকে নিয়ে ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা, বাদ ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১১ আগস্ট) রাতে এই তালিকা প্রকাশ করে ডাকসু নির্বাচন কমিশন। এতে ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী স্থান পেয়েছেন। তবে খসড়া তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আজ ১১ আগস্ট ২০২৫ সোমবার প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার আপত্তিসমূহ নিষ্পত্তি কমিটির সুপারিশ এবং মাননীয় উপাচার্যের অনুমোদনক্রমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা হলো ৩৯ হাজার ৭শত ৭৫ জন। ভোটার তালিকা সকল হলের নোটিশ বোর্ড এবংducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)