ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৫১-৪৩ পয়েন্টে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ সোমবার শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া স্বাগত বক্তব্য দেন। কেন্দ্রের উপ-পরিচালক ও বাস্কেটবল প্রতিযোগিতার ইনচার্জ মো. আজাদ রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় অনিরুদ্ধ তালুকদার বর্ণ ১১৫ স্কোর করে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আকিব হাসান প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, গত ২২ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৩৯টি বিভাগ ও ইনস্টিটিউট অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা