ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
খরচ কমিয়ে জ্বালানিতে ১৪ হাজার কোটি টাকা সাশ্রয়
দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন খরচ সাশ্রয়ী পদক্ষেপের মাধ্যমে ১৪ হাজার ১৩১ কোটি ৮১ লাখ টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার। আইন সংশোধন, জ্বালানি ক্রয়ে নতুন কৌশল এবং প্রকল্প ব্যয় কমিয়ে এই সাফল্য এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
যেসব পদক্ষেপে এই বিপুল অর্থ সাশ্রয় হয়েছে:
জ্বালানি ক্রয়ে সাশ্রয়: ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ বাতিল করে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করায় জ্বালানি ক্রয়ে প্রায় ৩০৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এছাড়া, ওমানের সঙ্গে স্বল্পমেয়াদি এলএনজি চুক্তিতে ৩০৮ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরের মোট জ্বালানি ক্রয়ে আগের বছরের তুলনায় ৭ হাজার ৫৪ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।
আর্থিক ও প্রাতিষ্ঠানিক কৌশল: বিশ্বব্যাংকের গ্যারান্টির আওতায় দেশি-বিদেশি ব্যাংকের সঙ্গে একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে, যা আগামী সাত বছরে ২ হাজার ৭৭২ কোটি টাকা সাশ্রয় করবে। অন্যদিকে, গ্যাসের সিস্টেম লস কমানোর রোডম্যাপ বাস্তবায়ন করে প্রায় ২১৯ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।
রাজস্ব বৃদ্ধি: কর্ণফুলী গ্যাস এবং কাফকোর সঙ্গে চুক্তির মাধ্যমে বছরে ৬৪০ কোটি টাকা এবং লাফার্জহোলসিমের সঙ্গে চুক্তির মাধ্যমে ৪৬৩ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় নিশ্চিত করা হয়েছে।
প্রকল্প ব্যয় সংকোচন: বাপেক্স ১৯টি কূপ খনন করে গ্রিডে নতুন গ্যাস সরবরাহ করায় প্রায় ১ হাজার ৯৪৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এছাড়া, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প, চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন, বাখরাবাদ-হরিপুর গ্যাস পাইপলাইন এবং ইস্টার্ন রিফাইনারিসহ একাধিক প্রকল্পে কয়েকশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।
ভবিষ্যতে বাপেক্সের সক্ষমতা বাড়াতে নতুন রিগ কেনা এবং আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি