ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
জাতীয় নির্বাচন সামনে রেখে ইসিতে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সংস্থাটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অধীন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মধ্যে ১২ জনকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অন্য উপজেলায় বদলি করা হয়েছে। এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে।
জানা গেছে, ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে ইসির। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ সম্পন্ন করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যেই মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কাঠামোগত পরিবর্তন ও জনবল পুনর্বিন্যাস করছে নির্বাচন কমিশন।
সূত্র জানায়, সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের দক্ষতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক রদবদল শুরু করেছে। এর আগে ইতিমধ্যে শতাধিক কর্মকর্তা বদলি করা হয়েছে। নতুন এই ১২ কর্মকর্তার বদলিকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনিক স্থিতি ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বদলির মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই এই ধরনের বদলি ইসির কৌশলগত পদক্ষেপ বলে বিশ্লেষকরা মনে করছেন। তারা বলছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের পুনর্বিন্যাস নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে