ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “আমরা যে ৩৬ টা ইশতেহার দিয়েছি ইতোমধ্যে তার অনেকগুলো নিয়ে কাজ করছি। আমরা যে ইশতেহার দিয়েছি তার থেকে পাঁচগুণ বেশি কাজ করব।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল কমনরুমের নামাজের স্থানে, মসজিদ ও লাইব্রেরীর সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা মসজিদ ও মেয়েদের কমনরুমগুলোতে কার্পেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এখানে আমাদের সহযোগিতা করেছে ইনসাফ। ৫ আগস্টের পর আমরা যতগুলো উদ্যোগ নিয়েছি, সবকটিই সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখব।
তিনি উল্লেখ করেন, “ফ্যাসিবাদের আমলে মসজিদ ও মেয়েদের কমনরুমগুলো সবচেয়ে বেশি অবহেলিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর উদ্যোগ নিচ্ছি এবং সেখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, তা ভেঙে দেওয়ার পদক্ষেপ নেব।”
হলে খাবারের মানের বিষয়ে তিনি বলেন, খাবারের মান উন্নয়নে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমরা মূলত নীতিগত জায়গায় কাজ করছি, যাতে ভবিষ্যতে কেউ আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমা, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে