ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের “আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেব আমরা” শীর্ষক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১১নভেম্বর) রাত দশটায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরবর্তীতে, ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় তাদের “আবু সাইদের বাংলায়— চাঁদাবাজের ঠাঁই নাই, মুগ্ধের বাংলায় —চাঁদাবাজের ঠাঁই নাই, দিল্লিদাসীর পায়তারা—করতে হবে দেশছাড়া ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় ঢাবির সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, “জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউনের নামে যে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বিএনপির মহাসচিব বলেছেন তিনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নিবেন।
তিনি বলেন, ছাত্রজনতার পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা কি আপনার ব্যক্তিগত নাকি দলীয় অবস্থান? নাকি বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করব শীঘ্রই আপনি ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন।
তিনি আরও বলেন, সারা দেশকে একটি পক্ষ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দোসররা আবার দিল্লির পতিত যে ফ্যাসিস্ট তাদেরকে ফিরিয়ে আনার জন্য দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। জুলাই জনতা আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম বলেন, “৫ আগস্টের পর থেকে তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলের কিছু নেতা পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিপন্থী বক্তব্য ও গণহত্যাকারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন জাতির জন্য লজ্জাজনক।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)