ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৬৬৮ জন শিক্ষা ক্যাডার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিশেষ বিসিএসে ৬৮৩টি শূন্যপদের মধ্যে ৬৬৮টি পদে মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কয়েকটি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রভাষক পদে বাংলা বিভাগে ৬১ জন, ইংরেজিতে ৫০, রাষ্ট্রবিজ্ঞানে ৫৫, দর্শনে ৩০, অর্থনীতিতে ৪০, প্রাণিবিদ্যায় ১৫, ইতিহাসে ৩০, সমাজকল্যাণে ২৫, রসায়নে ৩০, ইসলামী শিক্ষায় ১৫, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২, পদার্থবিদ্যায় ২৫, উদ্ভিদবিদ্যায় ২৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া, সমাজবিজ্ঞানে ১৫ জন, গণিতে ৩০, ভূগোলে ১৬, হিসাববিজ্ঞানে ৩০, মার্কেটিংয়ে ১০, ব্যবস্থাপনায় ৩২, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২০, মনোবিজ্ঞানে ১০, কৃষিবিজ্ঞানে ৫, পরিসংখ্যানে ১৫, সংস্কৃতে ৫, গার্হস্থ্য অর্থনীতিতে ৬, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ২৫ এবং খাদ্য ও পুষ্টি বিভাগের জন্য দুজনকে ক্যাডার পদে নিয়োগে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে থাকা শূন্যপদে ১৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরমধ্যে প্রভাষক পদে ভূগোলে ২ জন, শিক্ষায় ৬ জন, অর্থনীতিতে ২ জন, ইংরেজিতে ২ জন এবং ইসলামিক আদর্শ বিষয়ে ৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়।
পিএসসি সূত্র জানায়, সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়, যেখানে ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন আবেদন করেন। গত ১০ অক্টোবর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়, যাতে ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন অংশ নেন। বাকি ১ লাখ ৩৬ হাজার ৮২ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেননি, যা আবেদনকারীর প্রায় ৪১ শতাংশ।
ছয় কর্মদিবসের মধ্যে এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যাতে ১ হাজার ২১৯ জন পাস করেন। তাদের মৌখিক পরীক্ষা গত ২ নভেম্বর শুরু হয় এবং অতি স্বল্প সময়ে মৌখিক পরীক্ষা নিয়ে বিশেষ এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে হিসাব করলে প্রায় তিনমাসের মধ্যেই ৪৯তম বিসিএস শেষ করেছে পিএসসি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির বিষয়ে যা বললেন উপাচার্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ মার্চ)