ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৫ ইসলামী ব্যাংক একীভূত হওয়ার পথে, সময়সীমা জানালেন গভর্নর
দেশের ব্যাংকখাতে অনিয়ম, দুর্নীতি ও অপশাসনের কারণে অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ায় সরকার পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।
গত এক বছরে ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়ন পর্যালোচনা করে দেখা গেছে, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের হার ৯৬ শতাংশ থেকে কমিয়ে ৪৮ শতাংশ পর্যন্ত এসেছে। এই দুর্বল অবস্থায় থাকা ব্যাংকগুলোকে একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও এই পাঁচটি ব্যাংকের বাইরে অন্তত ২০টি ব্যাংকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোও অন্তর্ভুক্ত।
গভর্নর জানান, এস আলম গ্রুপের মালিকানাধীন একটি বেসরকারি ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রক্রিয়া চলছে। বিক্রয় সফল হলে ব্যাংকের আর্থিক ঘাটতি পূরণ করা হবে।
সরকার দুর্বল ব্যাংকগুলো বন্ধের পরিকল্পনা করছে না বরং সেগুলো টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন গভর্নর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি