ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সাত কলেজের ভর্তি পরীক্ষা ও আসনসংখ্যা নিয়ে সিদ্ধান্ত আসছে আজ
ঢাকার সরকারি সাত কলেজকে নিয়ে ঘোষিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ গঠনের লক্ষ্যে গঠিত অন্তর্বর্তী প্রশাসনের অধীন প্রথম ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আজ মঙ্গলবার (২৭ মে) ঘোষণা হতে পারে। একইসঙ্গে কলেজগুলোর বিভিন্ন বিষয়ে আসনসংখ্যা কমানোর সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আজ থেকেই সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ভর্তি পরীক্ষা ও আসনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রটি আরও জানায়, বৈঠকে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে:
১. নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ
২. মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে দিকনির্দেশনা
৩. সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা
একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, "ভর্তি কার্যক্রম দ্রুত শুরু করাই আমাদের মূল লক্ষ্য। ইতোমধ্যেই অনেক সময় পেরিয়ে গেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মাস্টাররোলে নিয়োগপ্রাপ্তদের বিষয়ে চলমান অনিশ্চয়তাও এই সভায় সমাধানের চেষ্টা করা হবে।"
প্রথম সভায় ইউজিসির নীতিনির্ধারকরা, সাত কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি