ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সুখে থাকো, রুটি খাও—না হলে গুলি তো আছেই: মোদি
গুজরাটের ভূজে এক জনসভায় সোমবার (২৬ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাসনক্ষমতার ১১ বছর পূর্তি উপলক্ষে পাকিস্তানকে উদ্দেশ করে কঠোর বার্তা দিয়েছেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদ বন্ধে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে। শান্তির পথ না বেছে নিলে, ভারতের গুলি প্রস্তুত রয়েছে।
মোদি বলেন, “পাকিস্তানকে সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্ত করতে হলে, সেখানকার জনগণকেই দায়িত্ব নিতে হবে। সুখে থাকো, রুটি খাও—না হলে আমার গুলি তো আছেই।”
তিনি উল্লেখ করেন, পেহালগাম হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ১৫ দিন অপেক্ষা করেছিলেন। কিন্তু তাদের আচরণে মনে হয়েছে, “সন্ত্রাসই যেন তাদের জীবিকা।”
মোদি আরও বলেন, “যেখানে ভারত পর্যটনের ওপর ভরসা রাখে, পাকিস্তান সেখানে সন্ত্রাসবাদকে পর্যটন মনে করে। এটি বিশ্বের জন্য এক ভয়াবহ সংকেত।”
পাকিস্তানের জনগণকে উদ্দেশ করে মোদি প্রশ্ন তোলেন, “আপনারা কী অর্জন করেছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আর আপনারা কোথায় আছেন? যারা সন্ত্রাসকে লালন করেছে, তারা নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করেছে।”
‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে তিনি বলেন, এটি সন্ত্রাসবিরোধী একটি মানবিক মিশন। মোদি জানান, গত ৯ মে পাকিস্তান যখন সাধারণ নাগরিকদের টার্গেট করে হামলার চেষ্টা করে, তখন ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাবে তাদের বিমান ঘাঁটি ধ্বংস করে দেয়।
ভূজ সফরে প্রধানমন্ত্রী ৫০ হাজার কোটি রুপি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। বরোদারায় এক রোডশোতেও অংশ নেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবার, যিনি ‘অপারেশন সিঁদুর’-এ নেতৃত্বদানকারী দুই নারী সেনা কর্মকর্তার একজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক