ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আমদানিতে বাড়ল ডলারের দাম
ডলারের বিপরীতে টাকার মান বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর মাত্র নয় কার্যদিবসে আমদানির ক্ষেত্রে ডলারের মূল্য এক টাকা বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকায় পৌঁছেছে। যদিও ডলারের গড় মূল্য এখনো ১২২ টাকা ২২ পয়সার মধ্যে রয়েছে। কিছু ব্যাংক এখনো ১২২ টাকায় ডলার বিক্রি করছে। তবে অধিকাংশ ব্যাংকই এর দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ব্যাংকগুলোতে নগদ ডলার সর্বোচ্চ ১২৪ টাকায় বিক্রি হচ্ছে।
গত তিন দিন ধরে ডলারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজ সোমবার (২৬ মে) ব্যাংকগুলোতে প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বনিম্ন ১২২ টাকা ২৫ পয়সা এবং সর্বোচ্চ ১২৩ টাকায়। এদিন ডলারের গড় দাম দাঁড়ায় ১২২ টাকা ৮ পয়সা।
এর আগে ১৪ মে গড় মূল্য ছিল ১২১ টাকা ৯৯ পয়সা। যা ১৫ মে বেড়ে হয় ১২২ টাকা ১৭ পয়সা। এরপর ২৪ মে গড় দাম পৌঁছে ১২২ টাকা ৭০ পয়সায়। ২৫ মে আরও বেড়ে দাঁড়ায় ১২২ টাকা ৮৫ পয়সায়।
বিশ্লেষকরা বলেছেন, "রেমিট্যান্স প্রবাহ বাড়ছে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণে, বকেয়া দেনা পরিশোধের চাপ নেই। রপ্তানির প্রবৃদ্ধিও ভালো। ফলে বাজারে ডলারের প্রবাহ বাড়ছে। তারপরও ডলারের দাম বাড়ছে কেন কেন্দ্রীয় ব্যাংকের খতিয়ে দেখা উচিত। ডলারের দাম বাড়ায় পণ্য আমদানি খরচ বেড়ে যাবে। এর প্রভাবে বাড়বে ব্যবসা খরচ।"
ডলারের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাজারে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ডলার লেনদেনকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অন্যান্য ব্যাংকগুলোকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ