ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৪২৬ রান তাড়ায় মাত্র ২ রানে অলআউট
৪৫ ওভারের ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ ৪২৬ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশ মাত্র ২ রানে অল আউট হয়। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে।
অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটে। মিডলসেক্স কাউন্টি লিগের ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে ৪২৪ রানে হারিয়েছে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নর্থ লন্ডনের ব্যাটাররা ঝড়ো পারফরম্যান্স দেখায়। তারা প্রতি ওভারে সাড়ে ৯ রান করে সংগ্রহ করে। যদিও মাত্র একজন ব্যাটারই ফিফটি স্পর্শ করতে সক্ষম হন। ড্যান সিমন্স ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। এছাড়া জ্যাক লেউইট ৪৩ এবং নাবিল আব্রাহামস ৪২ রান করেন।
রিচমন্ডের দুর্বল বোলিংয়ের কারণে অতিরিক্ত ৯২ রান যোগ হয়, যার মধ্যে ছিল ৬৫টি ওয়াইড ও ১৬টি ‘নো’ বল।
চারশর বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিচমন্ডের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৫.৪ ওভারে তাদের ইনিংস শেষ হয়। যেখানে তারা মাত্র ২ রান সংগ্রহ করতে পারে। যার একটি রান আসে ওয়াইড থেকে।
নর্থ লন্ডনের হয়ে ম্যাট রসন ৩ ওভারে মাত্র ২ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন। আর টম স্পাউটন ২.৪ ওভারে ২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)