ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়া-চীনের চুক্তি
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও চীন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩৬ সালের মধ্যেই এই প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে বলে জানা গেছে।
সোমবার (২৬ মে) মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডট কম এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০২৬ সালের বাজেট সংক্রান্ত একটি প্রস্তাব প্রকাশ করেছে। এর ঠিক পরেই রাশিয়া ও চীনের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা প্রথম উঠে আসে ২০২৪ সালে রুশ বার্তাসংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমসের মহাপরিচালক ইউরি বরিসভ সে সময় বলেছিলেন, “আমরা চাঁদে একটি আন্তর্জাতিক গবেষণাগার গড়ে তুলতে চাই, যার উদ্দেশ্য হবে চাঁদের পরিবেশ ও পৃষ্ঠ সম্পর্কিত মৌলিক গবেষণা। গবেষণার জন্য প্রয়োজন একটি বিদ্যুৎকেন্দ্র। এই প্রকল্পে রোবট ও উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্মাণকাজ পরিচালনা করা হবে।”
চাঁদের দক্ষিণ মেরু এলাকাকে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। স্পেস ডট কম আরও জানিয়েছে, এই প্রকল্পে ইতোমধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে মিসর, পাকিস্তান, ভেনেজুয়েলা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ মোট ১৭টি দেশ।
রাশিয়া-চীনের এই মহাকাশ অভিযানে বিদ্যুৎকেন্দ্র স্থাপনা শুধু গবেষণারই নয়, ভবিষ্যতে চাঁদে মানুষের স্থায়ী বসতির পথও তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)