ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পুতিনকে ড্রোন হামলায় হত্যার চেষ্টা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের একটি হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন বলে অভিযোগ উঠেছে। রুশ সামরিক এক কর্মকর্তার দাবি, গত ২০ মে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার সময় পুতিনের হেলিকপ্টার হামলার কেন্দ্রে অবস্থান করছিল।
রুশ বার্তা সংস্থা আরবিসি’র তথ্য অনুযায়ী, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন বলেন, প্রেসিডেন্টের উড়োজাহাজের পথে পৌঁছানোর আগেই ড্রোনটিকে ধ্বংস করা হয়।
ইউরি দাশকিন জানিয়েছেন, ২০ থেকে ২২ মে রাশিয়া ব্যাপক ড্রোন হামলার শিকার হয় এবং এই সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১,১৭০টি ড্রোন ভূপাতিত করেছে। বিশেষ করে ২০ মে পুতিনের কুর্সক সফরের সময় ইউক্রেন থেকে এক অভূতপূর্ব আক্রমণ হয়, যেখানে ৪৬টি ড্রোন ধ্বংস করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, কুর্সক অঞ্চলের আকাশসীমায় প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিমান যুদ্ধেও লিপ্ত ছিল। রুশ কর্মকর্তার মতে, পুতিনের হেলিকপ্টারটি ওই ড্রোন হামলার কেন্দ্রস্থলে ছিল।
এই ঘটনার পর ইউক্রেনীয় ড্রোন প্রযুক্তি নিয়ে রাশিয়ার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রুশ কর্তৃপক্ষ এখন এটি কিয়েভের হত্যাচেষ্টা নাকি বৃহত্তর মনস্তাত্ত্বিক অপারেশন, তা যাচাই করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ