ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বড় বিপদ থেকে বেঁচে গেলেন পুতিন
বড় বিপদ থেকে বেঁচে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুরস্ক সফরের সময় তাকে বহনকারী হেলিকপ্টার ঘিরে ধরে ইউক্রেনীয় ড্রোনের একটি বিশাল বহর।
তবে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রেসিডেন্টকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
রুশ বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাশকিন রোববার (২৫ মে) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া ১’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, কুরস্ক অঞ্চলে প্রেসিডেন্টের হেলিকপ্টার চলার সময় ইউক্রেন অভূতপূর্ব মাত্রায় ড্রোন হামলা চালায়। পরিস্থিতি মোকাবিলায় রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো একযোগে হেলিকপ্টার সুরক্ষা এবং ড্রোন প্রতিহত করার দায়িত্ব পালন করে।
দাশকিন আরও জানান, হামলার সময় রাশিয়া মোট ৪৬টি স্থিরডানা ড্রোন ধ্বংস করে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট পুতিন কুরস্ক সফরে স্থানীয় গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরটি এমন সময় হচ্ছে, যখন অঞ্চলটি ইউক্রেনীয় বাহিনী থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে বলে দাবি করছে রুশ প্রশাসন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই হামলার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করা। তবে মস্কো গঠনমূলক সংলাপে আগ্রহী এবং শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ