ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সবার আগে নতুন বছর শুরু হবে যেখানে
ডুয়া ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর পরেই শুরু হবে নতুন বছর। তবে সময়ের ভিন্নতা থাকায় বিশ্বের সব জায়গায় একসঙ্গে নতুন বছর শুরু হয় না। তাহলে কোন জায়গায় সবার আগে এবং কোন জায়গায় সবার পরে নতুন বছর শুরু হবে? মজার বিষয় হলো, যেখানে সবার প্রথমে নতুন বছর শুরু হবে, সেখানে কোন মানুষের বসতি নেই!
এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য সানের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য চলে গ্রিনিজ মান সময় (জিএমটি) অনুযায়ী। যেটিকে পুরো বিশ্বের সময়ের ভিত্তি হিসেবে ধরা হয়। গ্রিনিচ হলো একটি দ্বীপ। এটি মূল মধ্যরেখার স্থান এবং দ্রাঘিমাংশের লাইন। যেটি ০ ডিগ্রিকে নির্দেশ করে। সেখানেই বিশ্বের পূর্ব ও পশ্চিম গোলার্ধ বিভক্ত হয়েছে। এর মাধ্যমে এটি সময়ের নির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চিহ্নিত করেছে ইংল্যান্ডের গ্রিনিচের রয়্যাল অবজারভেটরি।
এ সময় অনুযায়ী, সবার আগে নতুন বছর শুরু হবে কিরিমাতি দ্বীপে। এছাড়া ২০২৪ সালও এখানে সবার আগে শেষ হবে। অপরদিকে তোঙ্গা, নিউজিল্যান্ড এবং সামোয়া পূর্ব অস্ট্রেলিয়া এবং মধ্য অস্ট্রেলিয়ায় আগে নতুন বছর উদযাপন করবে।
বিশ্বের সবার শেষে নতুন বছর শুরু হবে যুক্তরাজ্যের মানচিত্রের পশ্চিমদিকের সবচেয়ে দূরে অবস্থিত বাকার এবং হাউল্যান্ড দ্বীপে। যা যুক্তরাষ্ট্রের হাওয়ায়ের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
এদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে অন্যতম দেশ যেটি অন্যান্যদের চেয়ে পরে নতুন বছরকে স্বাগত জানায়। এমনকি দেশটির সবজায়গাতেও একসঙ্গে নতুন বছর শুরু হয় না। দেশটিতে সবার পরে ২০২৫ সাল উদযাপিত হবে ওয়াশিংটন ডিসিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)