ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গা-জা-য় ১ দিনে ৯ সন্তান হারালেন চিকিৎসক মা
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে এক নারী চিকিৎসকের বাড়িতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় তার ১০ সন্তানের মধ্যে ৯ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেঁচে আছেন তার স্বামী ও আরেক সন্তান। নিহতদের সবাই শিশু।
ডা. আলা আল-নাজার, যিনি খান ইউনিসের নাসের হাসপাতালে কর্মরত ছিলেন, ওই সময় কাজে ছিলেন। হাসপাতাল সূত্র জানায়, তার স্বামী তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেছিলেন। মাত্র কয়েক মিনিট পরই তাদের বাড়িতে বোমা বর্ষণ করে দখলদার বাহিনী।
ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে জানান, আহত ১১ বছর বয়সী শিশুটির অস্ত্রোপচার করেন তিনি। তিনি আরও জানান, ডা. আলা আল-নাজারের স্বামীও একজন চিকিৎসক এবং তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না; এমনকি সামাজিক মাধ্যমেও সক্রিয় ছিলেন না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে পোড়া মরদেহ উদ্ধার করতে দেখা গেছে। এই হামলা ছিল এতটাই তীব্র যে নিহত শিশুদের মরদেহ চেনা দুষ্কর হয়ে পড়েছে।
শুক্রবার, ২৪ মে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭০ জন, যার মধ্যে ডা. আলা আল-নাজারের সন্তানরাও রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডা. মুনির আলবোরস জানান, এই হামলা নিরীহ নাগরিকদের লক্ষ্য করে চালানো হয়েছে, যদিও ইসরায়েল দাবি করে থাকে তারা শুধুমাত্র হামাস যোদ্ধাদের টার্গেট করে। বাস্তবে, প্রতিদিনই এই সহিংসতায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ।
সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ