ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘আমার শরীর নিয়ে আপনাদের এত কৌতূহল কেন’
ডুয়া ডেস্ক: হোক সাধারণ নারী কিংবা রূপালী পর্দার তারকা, নানা কারণে শরীরের গঠনে আসে পরিবর্তন। তবে তারকাদের ক্ষেত্রে ওজন বাড়লেই তা পড়ে জনতার তীক্ষ্ণ নজরে। শুরু হয় নানা ধরনের আলোচনা, সমালোচনা, এমনকি কটাক্ষ।
এই অভিজ্ঞতা থেকে বাদ যাননি বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনও।
গত কয়েক বছর ধরে যেসব অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে দেখা গেছে, তার প্রতিটি লুক নিয়ে হয়েছে ব্যাপক চর্চা। বিশেষ করে তার পোশাক, চুলের স্টাইল এবং মুখমণ্ডলের গঠন—সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফোলা গাল দেখে অনেকেই ধরে নিয়েছেন, তিনি হয়তো কোনো প্রসাধনমূলক অস্ত্রোপচারের মধ্যে গিয়েছেন।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও ঐশ্বরিয়ার চেহারা এবং শরীর নিয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। যেখানে একদিকে প্রশংসা হয়েছে তার স্টাইলের, অন্যদিকে কটাক্ষ করা হয়েছে বাড়তি ওজন আর একই ধরনের চুলের স্টাইল নিয়ে। কেউ মন্তব্য করেছেন, "চুলের স্টাইলটা এবার বদলান", কেউবা লিখেছেন, "মুখ এত ফুলে গেছে, আপনাকে আর আগের মতো দেখতে ভালো লাগে না।"
এসব নেতিবাচক মন্তব্যে বিরক্ত ঐশ্বরিয়া। এমন পরিবেশে আবার সামনে এসেছে তার দেওয়া পুরোনো এক সাক্ষাৎকার। এটি মেয়েকে জন্ম দেওয়ার কয়েক বছর পরের সময়ের কথা, যখন তিনি কিছুটা ওজন বাড়িয়েছিলেন। তখনই তীব্র প্রতিক্রিয়ার মুখে বলেছিলেন,"আমি মোটা হয়েছি তো তাতে আপনাদের কী সমস্যা? আমার শরীর নিয়ে আপনাদের এত কৌতূহল কেন?"
তিনি স্পষ্ট করেছিলেন, তখন তার প্রধান মনোযোগ ছিল মেয়ে আরাধ্যার দিকে। নিজের ওজন নিয়ে মোটেও চিন্তিত ছিলেন না। ঐশ্বরিয়ার বক্তব্য ছিল, "চাইলেই ১৫ দিনে ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি যেমন আছি, তেমনই ভালো আছি। আমার চেহারা নিয়ে কে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না।"
এই বক্তব্য আজও প্রাসঙ্গিক—নিজের শরীর নিয়ে নারীদের আত্মবিশ্বাস এবং সমাজের দৃষ্টিভঙ্গির প্রতি এক জোরালো বার্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’