ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অপুষ্টিতে ভুগছেন করণ জোহর?
বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহরকে ঘিরে সম্প্রতি ভক্ত-অনুরাগীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে করণকে এতটাই শীর্ণ ও দুর্বল দেখাচ্ছে যে, অনেকেই অবাক হয়ে বলছেন— "এ কী অবস্থা!" ওজন কমানোর জন্য পরিচিত হলেও এবার তার চেহারা দেখে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা।
ছবিটি শেয়ার করেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিতে করণের পরনে ছিল হালকা নীল রঙের ঢিলেঢালা পোশাক ও কালো ফ্রেমের চশমা। ছবির ক্যাপশনে সময় লেখেন, "এই মানুষটি আমাদের ইন্ডিয়া'স বেস্ট ট্যালেন্টদের সঙ্গে পরিচয় করিয়েছেন।"
তবে অনুরাগীদের দৃষ্টি গিয়ে ঠেকেছে করণের শারীরিক অবয়বের ওপর। এক নেটিজেন মন্তব্য করেন, "ডায়েট করছেন, সেটা ঠিক আছে। কিন্তু তাকে খুব দুর্বল লাগছে। কোনো বড় অসুখ না হয়, সেই কামনা করি।" আরেকজন লিখেছেন, "আগে তো দেখতে বেশ ভালো লাগত। হঠাৎ এমন চেহারা বদলে গেল কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে অপুষ্টিতে ভুগছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।"
প্রসঙ্গত, মাস দুয়েক আগে করণ নিজেই জানিয়েছিলেন, তিনি কঠোর ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে ওজন কমিয়েছেন। তখন তিনি গুজব উড়িয়ে দিয়ে বলেন, কোনো ওষুধের সাহায্য নেননি এবং শারীরিকভাবে নিজেকে ভালোও লাগছে। তবে সাম্প্রতিক ছবির পর অনুরাগীরা যেন সে কথায় আর আশ্বস্ত হতে পারছেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে