ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশ ছাড়লেন শাকিব খান
এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ঢালিউড অ্যাকশন-থ্রিলার ‘তাণ্ডব’ দেশজুড়ে দারুণ সাড়া ফেলেছে। রায়হান রাফী পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।
দেশে দাপটের পর এবার আন্তর্জাতিক পর্দায় যাত্রা শুরু করেছে ‘তাণ্ডব’। যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি শহরের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার পরপরই দেশ ছেড়েছেন শাকিব।
শনিবার (১২ জুলাই) রাতের ফ্লাইটে থাকা অবস্থায় নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, “রোমাঞ্চ যাত্রা শুরু হোক!” ছবিতে দেখা যায় বিমানের জানালার পাশে বসে আছেন তিনি। সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস, মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ।
যদিও তিনি সরাসরি সফরের উদ্দেশ্য জানাননি। ধারণা করা হচ্ছে ‘তাণ্ডব’-এর আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে প্রবাসী দর্শকদের সঙ্গে দেখা করতেই এই সফর।
এদিকে ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ একাধিক শহরে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
তবে ভক্তদের একাংশ মনে করছেন শাকিবের এই সফরের পেছনে রয়েছে আরও বড় কিছু। হলিউডে কাজ করার গুঞ্জন নতুন করে চাউর হয়েছে।
মাস কয়েক আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর জানান, শাকিব খানকে নিয়ে একটি হলিউড সিনেমার পরিকল্পনা রয়েছে তাঁর। স্ক্রিপ্টের কাজ চলছে এবং শাকিবের যুক্তরাষ্ট্র সফরেই চূড়ান্ত আলোচনা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
এছাড়া শাকিবের আরেকটি সম্ভাব্য সিনেমা ঘিরেও জোর আলোচনা চলছে। নব্বইয়ের দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনীভিত্তিক একটি ছবিতে তার অভিনয়ের সম্ভাবনা রয়েছে। ছবিটি ২০২৬ সালের ঈদে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা