ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে কি বিয়ের ইঙ্গিত দিলেন সালমান খান?
বলিউডের ‘চিরকুমার’ সালমান খানকে ঘিরে বহুদিন ধরেই ভক্তদের মনে একটাই প্রশ্ন— কবে বিয়ে করবেন তিনি? বয়স ছুঁয়েছে ষাটের কোঠা, কিন্তু এখনো পর্যন্ত ঘর বাঁধেননি এই জনপ্রিয় নায়ক। প্রেমের সম্পর্কে জড়ালেও, কোনো সম্পর্কই টেকেনি দীর্ঘ সময়।
তবে সম্প্রতি সালমানের একটি আবেগঘন সামাজিক মাধ্যম পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই ধারণা করছেন— তবে কি অবশেষে জীবনের সঙ্গী খুঁজে পেয়েছেন সালমান?
গত বুধবার ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। এ উপলক্ষে বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে সালমান লেখেন, “শুভ জন্মদিন অতুল। আমার ব্রাদার-ইন-ল। তুমি আমার বোনকে দারুণভাবে দেখভাল করছ। তুমি একজন অসাধারণ স্বামী, চমৎকার বাবা। তোমাকে অনেক ভালোবাসা।”
পোস্টের শেষ লাইনে সালমানের প্রশংসাভরা মন্তব্য থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা— সম্ভবত তিনি নিজেও একদিন হবেন স্বামী, হবেন একজন বাবা।
তবে সালমান এর আগেও এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে নিজের অনীহার কথা জানিয়ে বলেছিলেন, “এখনকার দিনে বিয়ে খুব সহজেই ভেঙে যায়। ধুমধাম করে বিয়ে হয়, কিছুদিন পরই বিচ্ছেদ। তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ আর সম্পত্তির ভাগ। এতদিন পরে এসব সামলানো আমার পক্ষে কঠিন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে