ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন, মোদিকে রাহুলের খোঁচা
ডুয়া ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র বিতর্ক। রাফালসহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বিরোধী দলগুলো তীব্র সমালোচনায় মুখর হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে ঘিরে।
এই প্রেক্ষাপটে ভারতের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী মোদিকে। তিনি প্রশ্ন তুলেছেন, “শুধু ক্যামেরার সামনে আপনার রক্ত গরম হয় কেন, মোদিজি?”
রাহুলের এই মন্তব্য এসেছে মোদির একটি সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় যেখানে প্রধানমন্ত্রী বলেন, “আমার শিরায় রক্ত নয়, টগবগ করে ফুটছে সিঁদুর।” রাজস্থানের বিকানেরে এক জনসভায় দেওয়া ওই বক্তব্যে তিনি পাকিস্তানকে হুঁশিয়ার করে বলেন, ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব ভারত মাত্র ২২ মিনিটেই দিয়ে দিয়েছে।
এই বক্তব্যের পরপরই রাহুল গান্ধী মোদিকে আবারও খোঁচা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী কেবল ক্যামেরার সামনে সাহসী, বাস্তবে ভারতের স্বার্থ বিসর্জন দিচ্ছেন।”
সাম্প্রতিক এই বাকযুদ্ধ আরও একবার দেখিয়ে দিল, পাকিস্তান ইস্যুতে ভারতের রাজনীতিতে উত্তাপ কতটা তীব্র।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন রাহুল গান্ধী। তাতে তিনি লেখেন, “মোদিজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে? আপনি ভারতের সম্মানের সাথে আপস করেছেন!”
রাহুলের মতোই প্রায় একই ভাষায় মোদিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র সিনেমার এবং ফিল্মি কায়দায় ফাঁকা বুলি দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত