ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাপ্পা মজুমদারের বাসায় আ’গুন
ডুয়া ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন ও সন্তানসহ অল্পের জন্য রক্ষা পান তিনি।
বাপ্পা মজুমদার জানান, “আগুন লাগে ভবনের নিচতলায়। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করতেই চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার ঘনত্ব এত বেশি ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। মুখে আগুনের আঁচও এসে লাগে।”
জনপ্রিয় এই সংগীতশিল্পী বলেন, “নিচে আগুন লাগার পর আমাদের ফ্লোরটা ধোঁয়ায় ভরে যায়। আমরা সবাই মিলে বারান্দায় গিয়ে দাঁড়াই। প্রচণ্ড ধোঁয়া আর উত্তাপে কিছু বুঝে উঠতে পারছিলাম না। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এখনও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি।”
তিনি আরও বলেন, “অল্পের জন্য রক্ষা পেয়েছি। মূলত ফায়ার সার্ভিস দ্রুত চলে আসাতেই এ বিপদ এড়ানো সম্ভব হয়েছে।”
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাপ্পা মজুমদার। পোস্টে তিনি লেখেন, “আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। তারা যদি দ্রুত পদক্ষেপ না নিত, কী যে হতো ভাবতেই শিউরে উঠছি! এটি একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।”
জানা গেছে, এ দম্পতি তাদের দুই সন্তান নিয়ে ভবনটিতে বসবাস করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী