ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘প্রিটি লিটল বেবি’ খ্যাত গায়িকা আর নেই
আন্তর্জাতিক সংগীত অঙ্গণে এক শোকাবহ দিন। পঞ্চাশ ও ষাটের দশকের কিংবদন্তী মার্কিন পপ শিল্পী কনি ফ্রান্সিস ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই দুঃসংবাদটি নিশ্চিত করে জানান, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস আমাদের ছেড়ে চলে গেছেন।"
জানা গেছে, চলতি মাসের শুরুতে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবাদপ্রতিম শিল্পী। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর মাঝে ৪ জুলাই তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্ট দিয়ে লিখেছিলেন, "আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।" তবে শেষ পর্যন্ত তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
'স্টুপিড কিউপিড', 'হু'স সরি নাউ', 'লিপস্টিক অন ইওর কলার', এবং 'হোয়ার দ্য বয়েজ আর' এর মতো অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে তিনি স্থায়ী আসন করে নিয়েছিলেন। তার গানগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে। সম্প্রতি, তার ৬৩ বছর পুরোনো গান 'প্রিটি লিটল বেবি' সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি নতুন করে আলোচনায় আসেন।
১৯৩৭ সালে নিউ জার্সির নিউয়ার্ক শহরে জন্মগ্রহণ করেন কনি ফ্রান্সিস, যার জন্মনাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র চার বছর বয়সে অ্যাকর্ডিয়ন বাজানো ও গান গাওয়ার মাধ্যমে সংগীত জগতে তার হাতেখড়ি হয়। খুব অল্প সময়ের মধ্যেই তিনি টেলিভিশনের বিভিন্ন সংগীত অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি লাভ করেন।
সংগীত জীবনে তিনি আকাশছোঁয়া সাফল্য পেলেও তার ব্যক্তিগত জীবন ছিল বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ। তিনি চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। জীবনের সবচেয়ে বড় ভালোবাসার সম্পর্ক ছিল গায়ক ববি ড্যারিনের সঙ্গে, কিন্তু পরিবারের আপত্তিতে সেই প্রেম পূর্ণতা পায়নি, যা তাকে আজীবন কষ্ট দিয়েছে।
কনি ফ্রান্সিসের প্রয়াণে সংগীত জগতের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে তার সুরেলা কণ্ঠে গাওয়া গানগুলো যুগ যুগ ধরে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবে এবং তাকে অমর করে রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে