ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
‘দৈনিক আমার দেশ’র সাংবাদিককে অপহরণ, অতঃপর...
ডুয়া ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক ইমদাদ হোসেনকে অপহরণের অভিযোগ উঠেছে। জানা গেছে, বুধবার (২১ মে) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কাওলা এলাকার বিমানবন্দরের তিন নম্বর গেট থেকে তাকে তুলে নেওয়া হয়।
ইমদাদ হোসেন নিজেই অভিযোগ করে বলেছেন, র্যাব পরিচয়ে কিছু লোক তাকে সেখান থেকে জোরপূর্বক নিয়ে যায়। বৃহস্পতিবার (২২ মে) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।
ভিডিও বার্তায় ইমদাদ বলেন, ‘আমার মামা বিদেশ থেকে দেশে আসায় তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাই। মামাকে রিসিভ করা শেষে আমি পাঠাও ডেকে বাসায় ফিরছিলাম। মোটরসাইকেলটি এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনালের কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে আমাদের গতিরোধ করে। পরে কয়েকজন আমাকে মারধর করে জোর করে মাইক্রোবাসের ভেতরে তুলে নিয়ে যায়।’
বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমাকে তুলে নেওয়ার সময় আমি তাদের বারবার বলছিলাম, আমি সাংবাদিক। এর পরও তারা আমাকে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসে তুলে আমার চোখ বেঁধে ফেলা হয়। কিছুক্ষণ গাড়ি চলার পর তারা আমাকে বলে, “স্বর্ণ কোথায়?” আমি বললাম কিসের স্বর্ণ? এরপর মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে বলল, “চিৎকার করবি না।” আমার আইডি কার্ড দেখার পর তারা নিশ্চিত হয় যে আমি সাংবাদিক। পরে তারা উত্তরা আজমপুরে গাড়ি থামিয়ে আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। নামিয়ে দেওয়ার পর তারা আমাকে বলে, “আমাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে।”’
ইমদাদ হোসেন বলেন, ‘আমাকে নামিয়ে দেওয়ার পর আমি সিএনজি নিয়ে বাড়িতে আসছিলাম। এ সময় আমার মোটরসাইকেল চালকের কথা মনে পড়ে। আমাকে তুলে নেওয়ার সময় তারা মোটারসাইকেলে চাবি নিয়ে গেছিল। পরে কাওলা এলাকায় মোটরসাইকেল চালককে পাই। মোটরসাইকেল চালক জানান, আমাকে তুলে নিয়ে যাওয়ার সাথে সাথে তিনি জাতীয় জরুরি সেবায় কল দেন। পরে কাওলা এলাকায় এয়ারপোর্ট থানার পুলিশ এসে আমার সঙ্গে কথা বলে। র্যাবের অবস্থা পরিবর্তন হয়নি। র্যাব বিলুপ্তি ছাড়া কোনো উপায় নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের দুই গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ