ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
লাহোরে তিন টাইগার, একাদশে জায়গা নিয়ে জল্পনা
ডুয়া ডেস্ক: চলমান পিএসএলের এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৯টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে লাহোরের একাদশে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে আলোচনা, কারণ স্কোয়াডে যুক্ত হয়েছেন বাংলাদেশের তিন স্পিন অলরাউন্ডার।
ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় পিএসএল সাময়িকভাবে স্থগিত হলে অনেক বিদেশি ক্রিকেটার আর পাকিস্তানে ফিরতে রাজি হননি। এতে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের পরিবর্তে লাহোর দলে সুযোগ পান বাংলাদেশের সাকিব আল হাসান।
ডু অর ডাই ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। যদিও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি, তবে বোলিংয়ে ছিলেন কার্যকর। প্রথম ওভারে ৫ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে খরচ করেন ১৩ রান।
পরবর্তী ধাপে, লাহোর দলে যোগ দেন আরেক বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ইতোমধ্যে তিনি দলের সঙ্গে অনুশীলনও করেছেন।
এর মধ্যেই দ্বিতীয় দফায় লাহোর শিবিরে ফিরেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। পিএসএল স্থগিত হওয়ার আগে নিয়মিত একাদশে দেখা গেছে তাকে।
এখন প্রশ্ন, এলিমিনেটর ম্যাচে একাদশে কাকে দেখা যাবে? দুই স্পিনার নিয়ে খেললে একজনের জায়গা প্রায় নিশ্চিত – তিনি জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। দ্বিতীয় স্পিনার হিসেবে বাংলাদেশি কারো জায়গা পেতে হলে অধিনায়ক শাহিন আফ্রিদিকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত। তবে যদি তিন স্পিনার নিয়ে মাঠে নামে লাহোর, তাহলে দুই বাংলাদেশিকেও একাদশে দেখা যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত