ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার
ডুয়া ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ আজ (বৃহস্পতিবার) ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেবেন।
এই আদেশকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে মাজার গেট ও বার কাউন্সিল গেটসহ বিভিন্ন প্রবেশপথে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল রিটের আদেশ ঘোষণার দিন পেছানো হয় এবং নতুন তারিখ হিসেবে আজকের দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত ১৪ মে বুধবার ঢাকার বাসিন্দা মো. মামুনুর রশিদ এ রিট আবেদন করেন। রিটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণে নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তাঁকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
রিটকারী মামুনুর রশিদের পক্ষে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত রয়েছেন কাজী আকবর আলী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি