ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ
ডুয়া ডেস্ক: অনিয়ম–জালিয়াতির সম্পৃক্ততার দায়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হয়েছে।
আজ বুধবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “সম্প্রতি ইসলামী ব্যাংকের অডিট হয়েছে। সেখানে বিভিন্ন অনিয়ম–জালিয়াতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই অপরাধে ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক তাতে অনাপত্তি দিয়েছে।”
গত ৬ এপ্রিল মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠানো হয়।
সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে জালিয়াতি ও অনিয়ম সংক্রান্ত নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া হয়েছে। এখন দুদক তার বিরুদ্ধে বিধিমোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, উল্লেখযোগ্য যে, ২০১৭ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। পরে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উঠে আসে, বিভিন্ন কৌশলে শুধু এ ব্যাংক থেকেই ৯১ হাজার কোটি টাকা তুলে নেওয়ার তথ্য।
এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর মনিরুল মওলা প্রতিষ্ঠানটিতে প্রভাবশালী হয়ে ওঠেন। দ্রুত সময়ের মধ্যে তাকে পদোন্নতি দিয়ে প্রথমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ২০২০ সালের ডিসেম্বর মাসে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামী ব্যাংকের পর্ষদের অধিকাংশ সদস্য ও ডিএমডি আত্মগোপনে চলে যান। তবে অজানা কারণে মনিরুল মওলা তখনও পদে বহাল ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল