ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি দিবে ঢাবি অ্যালামনাই
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।
শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ডুয়া নিউজ পোর্টাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আব্দুল বারী ড্যানী বলেন, আমরা নানা উদ্যোগ নিয়েছি, ‘গ্রীণ ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ গঠনের উদ্যোগ নিয়েছি। শীতার্তদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছি। তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্বরণে একটি স্মৃতি কর্ণার স্থাপনে অংশগ্রহণের পরিকল্পনাও আমাদের রয়েছে ।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আগে আড়াই হাজার টাকা করে বৃত্তি দেয়া হতো, আমরা সিদ্ধান্ত নিয়েছি তিন হাজার টাকা করে বৃত্তি দেব। এছাড়া, বৃত্তি দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা ৩৫০ থেকে বৃদ্ধি করে ১০০০-১২০০ করারও আমরা উদ্যোগ গ্রহণ করছি।
এর আগে ‘ঢাবি অ্যালামনাই নিউজ‘ পোর্টাল ‘duaa-news.com’ এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)