ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল মধ্যপ্রাচ্যের দেশ
ডুয়া ডেস্ক: আসছে জুনে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ইতোমধ্যেই পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেছে। দেশটির আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, আগামী ৬ জুন পালিত হতে পারে ঈদুল আজহা।
আজ বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।
আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসলামিক চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজের শুরু চিহ্নিতকারী চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে।’
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৮ মে সূর্যাস্তের পর কুয়েতের আকাশে চাঁদ প্রায় ৪৩ মিনিট দৃশ্যমান থাকবে, যা নতুন হিজরি মাসের সূচনার ইঙ্গিত বহন করে।
এই অনুযায়ী, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা—আরাফার দিন—হতে পারে ৫ জুন, বৃহস্পতিবার। আর এর পরদিন, ৬ জুন শুক্রবার, পালিত হতে পারে ঈদুল আজহা।
সংস্থাটি আরও জানিয়েছে, ‘চাঁদটি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য রাজধানীতেও ৪০ থেকে ৫৮ মিনিট সময়কাল ধরে দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুয়েতের মন্ত্রিসভা ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত সকল সরকারি অফিস ও সংস্থায় ছুটি ঘোষণা করেছে। এরপর ১০ জুন, মঙ্গলবার থেকে নিয়মিত কার্যক্রম আবার শুরু হবে। তবে যেসব প্রতিষ্ঠানের কাজের ধরন ভিন্ন, তারা নিজেদের উপযোগী ছুটির সময়সূচি নির্ধারণ করতে পারবে।
এর আগে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর