ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সূচি ও ভেন্যু পরিবর্তন
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বড় পরিবর্তন এসেছে। পূর্ব নির্ধারিত পাঁচ ম্যাচের বদলে এখন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ভেন্যুও কমে এসেছে একটি। আজ আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন সূচি প্রকাশ করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, সিরিজটি শুরু হবে ২৭ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে।
এর আগে দুই বোর্ডের সম্মতিতে ম্যাচ সংখ্যা কমানো হয়েছে। ঈদের আগেই সিরিজ শেষ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা বাংলাদেশ দল শেষ টি-টোয়েন্টি খেলে সরাসরি পাকিস্তান যাবে।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল। ফলে পূর্ব নির্ধারিত ২৫ মে সিরিজ শুরুর পরিকল্পনায় পরিবর্তন আসে। ওই দিনই হবে পিএসএলের ফাইনাল ম্যাচ, তাই বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে ২৭ মে শুরু করা হচ্ছে।
পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), সাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান আলী,, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে