ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিপিএল নিয়ে নতুন মিশনে বিসিবি
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিশ্রুতি দিয়েছিল ইতিহাসের সবচেয়ে সফল ও সুসংগঠিত বিপিএল আয়োজনের। যদিও ফারুক আহমেদের নেতৃত্বে আগের বোর্ড কিছু পরিবর্তন আনলেও নানা বিতর্ক বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা নিয়ে বিপিএল ছিল সমালোচিত। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের আসরে সম্পূর্ণ নতুনভাবে বিপিএল সাজাতে চায় বিসিবি।
নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ইতিমধ্যেই শুরু হয়েছে বিপিএল সংস্কারের কাজ। একটি পরিচ্ছন্ন, গোছানো ও আন্তর্জাতিক মানসম্পন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ গড়ে তুলতেই বিসিবির কর্মকর্তারা নিয়মিত আলোচনা করছেন ফ্র্যাঞ্চাইজি মালিক, খেলোয়াড়, কোচ, স্পনসর, সাংবাদিক ও সমর্থকদের সঙ্গে।
বিপিএলের পুরোনো ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে আশাবাদী আমিনুল ও গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম। সম্প্রতি ‘প্লেয়ার্স মাইক’ নামের এক বিশেষ উদ্যোগে বিসিবি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন ও শান্তদের মতামত গ্রহণ করে। এরপর ১৬ জুলাই ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উঠে আসে বিপিএলের নানা অসংগতি। এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে বিসিবি।
সভায় মাহবুব আনাম জানান, আগের বিতর্কিত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে এবার সম্পূর্ণ নতুনভাবে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। ক্রিকেটার ও সাংবাদিকদের দেওয়া বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনা সাজানো হচ্ছে। এছাড়া সামনে কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক ও স্পনসরদের সঙ্গে মতবিনিময় করার পরিকল্পনাও রয়েছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে ১৪ জুলাই মিরপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, মাহবুব আনাম, নাজমুল আবেদীন ফাহিম ও আকরাম খানের সঙ্গে আলোচনায় বসেন তামিম-মুশফিকরা। তারা সরাসরি তুলে ধরেন পারিশ্রমিকের অনিয়ম, মালিকানা পরিবর্তনের অস্থিরতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবের মতো বিষয়গুলো। তাদের সুপারিশ যেন ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয় এমন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে যারা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করতে ইচ্ছুক যাতে খেলোয়াড়দের প্রাপ্য ও পরিবেশ নিশ্চিত হয়।
বিসিবির কর্মকর্তারা বলছেন, এবার আর কেবল প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়, বাস্তবভিত্তিক ও অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়েই এগিয়ে যাচ্ছে বিপিএল। এক যুগ পেরিয়ে এখনও আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিতে না পারা বিপিএল এবার সত্যিকারের রূপান্তরের পথে হাঁটবে কি না সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)