ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সুচিত্রা সেনের নামের পরিবর্তে ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস
ডুয়া নিউজ: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এতে বাদ পড়েছে মহানায়িকা সুচিত্রা সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম। মঙ্গলবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া নতুন নামফলক উন্মোচন করেন।
নতুন নাম অনুযায়ী, শেখ রাসেল ছাত্রাবাস এখন ‘বিজয় ২৪ ছাত্রাবাস’, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস হয়েছে ‘আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস’ এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম রাখা হয়েছে ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ, হল সুপার, সহকারী সুপার ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি। পুরো কার্যক্রম সমন্বয় করেন নামফলক প্রস্তুত ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন।
অধ্যক্ষ আব্দুল আউয়াল মিয়া বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।”
উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেন। তাঁর শৈশব-কৈশোর কেটেছে গোপালপুর মহল্লার পৈতৃক বাড়িতে। তিনি মহাকালী পাঠশালা ও পাবনা বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর পারিবারিক নাম ছিল রমা দাশগুপ্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?